Thursday, July 16, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের ব্যাংকিং সেবা পাচ্ছে ইউনিকর্ন লেদার ফ্যাক্টরি

সাউথইস্ট ব্যাংকের ব্যাংকিং সেবা পাচ্ছে ইউনিকর্ন লেদার ফ্যাক্টরি

ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের আর্থিক ব্যবস্থাপনাকে সহজতর করতে সাউথইস্ট ব্যাংক পিএলসি একাধিক ব্যাংকিং সেবা প্রদান করবে। এর মধ্যে রয়েছে পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য উন্নত ব্যাংকিং সুবিধা। এই লক্ষ্যে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের জেনারেল ম্যানেজার ঝেং শুইয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এই অংশীদারিত্ব ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরির অর্থনৈতিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করবে। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা নির্ধারিত সময়ে নিরাপদে তাদের বেতন পেতে পারবেন এবং অতিরিক্ত ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারবেন। কর্পোরেট পেমেন্ট মডিউল ব্যবহারের মাধ্যমে বিক্রেতাদের অর্থ প্রদান, তহবিল স্থানান্তর এবং অন্যান্য লেনদেন আরও সহজ হবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “আমরা ইউনিকর্ন লেদারের সঙ্গে এই অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এই চুক্তি আমাদের কর্পোরেট গ্রাহকদের উন্নত ব্যাংকিং সমাধান প্রদান এবং তাদের আর্থিক কার্যক্রম সহজতর করার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোহাম্মদ রাশেদুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী...

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

Recent Comments