Thursday, July 23, 2026
Home কর্পোরেট ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে জনাব মোঃ হুমায়ুন কবির এর...

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে জনাব মোঃ হুমায়ুন কবির এর যোগদান

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে যোগ দিয়েছেন।

৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেষ্টমেণ্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও জনাব কবির জনতা, রুপালী ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক, সোনালী, অগ্রণী, ইসলামী, এনবিএল, কমার্স, বেসিক ও এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক হিসেবে একাধিকবার প্রক্সি অ্যাটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

জনাব কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে জনাব কবির কানাডা, রাশিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তুর্কমেনিস্তান, ইতালি, তুরস্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments