Friday, July 3, 2026
Home জাতীয় ঈদের পর ঢাকায় ফিরলো ১৩ লাখের বেশি সিমধারী

ঈদের পর ঢাকায় ফিরলো ১৩ লাখের বেশি সিমধারী

পবিত্র ঈদুল ফিতরের পরের ২ দিনে (২৩-২৪ এপ্রিল) ঢাকায় এসেছেন ১৩ লাখ ৭০ হাজার ৬৬১ সিমধারী। এছাড়া ওই দুই দিনে ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৬৮ হাজার ৬০৯টি সিমধারী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেওয়া বহির্গমন ও আগমন তথ্যে দেখা গেছে, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল (বুধবার) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল (শুক্রবার) সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওই দিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। আর ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন, রবিবার (২৩ এপ্রিল) ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন এবং সোমবার (২৪ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন গ্রাহক। সব মিলিয়ে গত সাত দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫ জন গ্রাহক।

আগমনের হিসাবে দেখা গেছে, গত ১৮ এপ্রিল ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩; ১৯ এপ্রিল (বুধবার) ৬ লাখ ৩২ হাজার ৫২২; ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ৬ লাখ ৫ হাজার ৫৯৭; ২১ এপ্রিল (শুক্রবার) ৪ লাখ ৮৫ হাজার ৭০৮; ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) ৩ লাখ ৯৯ হাজার ১৮১; রবিবার (২৩ এপ্রিল) ৪ লাখ ৯২ হাজার ৬১৯ এবং সোমবার (২৪ এপ্রিল) ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন সিমধারী গ্রাহক। সব মিলিয়ে গত সাত দিনে ঢাকা এসেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ জন গ্রাহক।
এ হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি। চারটি অপারেটর, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments