Tuesday, June 16, 2026
Home জাতীয় ডা. সালেহ উদ্দিনের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালকের প্রতারণার অভিযোগ

ডা. সালেহ উদ্দিনের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালকের প্রতারণার অভিযোগ

জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. সালেহ উদ্দিন সাঈদ তার সাবেক স্ত্রী হাসিনা মমতাজ ও তার ভাইদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নির্যাতন ও দুর্নীতির অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৮৮ সালে হাসিনা মমতাজের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৩ সালে তিনি ঢাকায় নিজের ফ্ল্যাট বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেন এবং চট্টগ্রামের আগ্রাবাদে ‘দাল্লা মেডিকেল সেন্টার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০০৫ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান, খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে ওই মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। ডা. সালেহ উদ্দিন দাবি করেন, তিনি একাই ঋণ ও ধার-দেনা করে প্রতিষ্ঠানটি গড়ে তুললেও পরবর্তীতে তার স্ত্রী ও শ্যালকদের অংশীদারত্ব দেন। কিন্তু কিছুদিন পর তারা প্রতারণা ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে তার প্রতিষ্ঠান দখল করে নেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রতারণার শিকার হয়ে তার জীবন, পেশা ও আত্মমর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। লিখিত বক্তব্যের পাশাপাশি তিনি জালিয়াতির বিভিন্ন প্রমাণাদি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, অধ্যাপক আনোয়ার হোসেনসহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।ডা. সালেহ উদ্দিন তার প্রতিষ্ঠানের দখল পুনরুদ্ধার ও ন্যায়বিচারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments