Sunday, June 14, 2026
Home তথ্য প্রযুক্তি ৯৯ ভাষায় মেসেজ অনুবাদ করবে ইনস্টাগ্রাম

৯৯ ভাষায় মেসেজ অনুবাদ করবে ইনস্টাগ্রাম

ডিরেক্ট মেসেজের (ডিএম) জন্য নতুন কিছু ফিচার ঘোষণা করেছে মেটার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এসব আপডেটের মাধ্যমে ব্যবহারকারী ব্যক্তিগত চ্যাটের বার্তা বিভিন্ন ভাষায় অনুবাদ করতে ও চ্যাট উইন্ডো থেকে বের হওয়া ছাড়াই সহজে মিউজিক শেয়ার করতে পারবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

ইনস্টাগ্রাম নিজেদের ব্লগ পোস্টে ডিএমের নতুন সব ফিচার বিস্তারিতভাবে বর্ণনা করেছে। এর মধ্যে একটি ফিচার আছে, যা ব্যবহারকারীকে পছন্দের ভাষায় প্রাপ্ত মেসেজ অনুবাদ করার সুযোগ দেবে। এ ফিচার বর্তমানে ৯৯টি ভাষা সমর্থন করছে। তবে ইনস্টাগ্রাম উল্লেখ করেছে যে অনুবাদ করতে নির্বাচিত মেসেজগুলো মেটার সঙ্গে শেয়ার করা হবে। পোস্টে আরো বলা হয়েছে, এখন পর্যন্ত প্লাটফর্মে ইনবক্সের ওপরের দিকে তিনটি চ্যাট থ্রেড পিন করার সুযোগ ছিল। নতুন আপডেটের পর ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজও পিন করতে পারবে। যদিও এ সুবিধা এরই মধ্যে ফেসবুকের মেসেঞ্জারে রয়েছে। মেসেজ পিন করার ফলে কোনো গুরুত্বপূর্ণ বার্তা, লিংক কিংবা তথ্য প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয়।

এছাড়া এখন থেকে চ্যাট উইন্ডো থেকে বের না হয়েই অন্যজনকে ৩০ সেকেন্ডের একটি গানের প্রিভিউ পাঠানো যাবে। এটি ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট উভয়েই কাজ করবে।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী গ্রুপ চ্যাটের জন্য পার্সোনালাইজড কিউআর কোড পাঠাতে পারবে। একটি নির্দিষ্ট গ্রুপ চ্যাটের কিউআর কোড তৈরি করে তা অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে, এরপর কোডটি স্ক্যান করে যে কেউ চ্যাটে যোগ দিতে পারবে। ইনস্টাগ্রাম বলেছে, এটি গ্রুপ কথোপকথনে প্রতিটি সদস্যকে আলাদাভাবে যোগ করার ঝামেলা কমাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments