Wednesday, July 15, 2026
Home পুঁজিবাজার আইপিওর ৯৯ % অর্থ ব্যয় করেছে জেএমআই হসপিটাল

আইপিওর ৯৯ % অর্থ ব্যয় করেছে জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে কোম্পানিটি পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭৫ কোটি টাকা উত্তোলন করে। আইপিওর অর্থ হাতে পাওয়ার ১২ মাসের মধ্যে তা ব্যয় করার কথা থাকলেও বিভিন্ন কারণে সেটি করতে পারেনি কোম্পানিটি। এজন্য দুই দফা আইপিওর অর্থ ব্যয়ের সময়সীমা বাড়ায় কোম্পানিটি। গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটি আইপিও তহবিলের ৯৯ দশমিক ৩২ শতাংশ অর্থ ব্যয় করেছে। স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেয়া তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং আইপিওর ৭৫ কোটি টাকার মধ্যে ৭৪ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৬৩৪ টাকা ব্যয় করেছে। এর মধ্যে ভূমি উন্নয়ন খাতে ৪ কোটি ২৫ লাখ, ভবন ও পূর্তকাজে ৫৫ লাখ ৩৭ হাজার ৮৫৯, বিএমআরই প্রকল্পের যন্ত্রপাতি বাবদ ৩৫ কোটি ৮৩ লাখ, সাধারণ সেবা সুযোগ-সুবিধা খাতে ৫ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৯০৭, ঋণ পরিশোধে ২৫ কোটি, আইপিওর খরচ খাতে ৩ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৮৬৮ এবং বীমা ও শুল্ক বাবদ ৪৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছে কোম্পানিটি। অব্যবহৃত রয়েছে ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকা।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটালের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটাল বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

২০২২ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের বর্তমানে অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৭৯ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০। এর মধ্যে ৩২ দশমিক ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৪ দশমিক ৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল জেএমআই হসপিটালের শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৩ টাকা ও ৭৮ টাকা ৯০ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments