Wednesday, July 15, 2026
Home ব্যাংক-বীমা ইসলামী বিমার জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক

ইসলামী বিমার জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক

জেনারেল বিমা কোম্পানির পর এবার ইসলামি বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির পরিচালক আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়, যা গত বুধবার ইসলামি বিমা কোম্পানিগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইসলামি লাইফ (জীবন) বিমা কোম্পানিগুলোকে তাদের মোট বিনিয়োগের কমপক্ষে ৩০ শতাংশ সরকারি সিকিউরিটিজে (ইসলামি বন্ড বা সুকুক) বিনিয়োগ করতে হবে। একইভাবে নন-লাইফ (সাধারণ) ইসলামি বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে এ বিনিয়োগের হার হবে ন্যূনতম ৭ দশমিক ৫ শতাংশ। আইডিআরএর তথ্য অনুসারে, বর্তমানে দেশের বেসরকারি খাতে ১৬টি ইসলামি বিমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে ইসলামি লাইফ বিমা কোম্পানির সংখ্যা ১২ এবং ইসলামি নন-লাইফ বিমা কোম্পানির সংখ্যা ৪টি। বিনিয়োগ-সংক্রান্ত এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য লাইফ ও নন-লাইফ ইসলামি বিমা কোম্পানিগুলোকে বলা হয়েছে চিঠিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments