Tuesday, April 21, 2026
Home অর্থ-বানিজ্য টিসিবির ট্রাকসেলে নতুন করে পণ্য বিক্রি শুরু, জেনে নিন কী কী মিলবে

টিসিবির ট্রাকসেলে নতুন করে পণ্য বিক্রি শুরু, জেনে নিন কী কী মিলবে

নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি শুরু হবে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কার্ডধারী উপকারভোগীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এ কার্যক্রম অন্যান্য বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায়ও দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে। প্রতি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ভোজ্যতেল ১০০ টাকা লিটার, মসুর ডাল ৬০ টাকা কেজি, চিনি ৭০ টাকা কেজি, ছোলা ৬০ টাকা কেজি এবং খেজুর ১৫৫ টাকা প্রতি ৫০০ গ্রাম।

টিসিবি জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটি আশা করছে, এই কার্যক্রম নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কিছুটা হলেও স্বস্তি দেবে।এদিকে, বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রশাসনের তদারকি বাড়ানো হয়েছে। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে বেশ কিছু দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

টিসিবির এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য সহায়ক হবে বলে মনে করছেন ভোক্তারা। তবে অনেকে পর্যাপ্ত সরবরাহ এবং সুষ্ঠু বিতরণের ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে সব উপকারভোগী সমান সুযোগ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

Recent Comments