Sunday, May 31, 2026
Home জাতীয় বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরিফ হোসেন খান ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নিউপোর্ট ইউনিভার্সিটি, ঢাকা ক্যাম্পাস থেকে এমবিএ সম্পন্ন করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পদে সাম্প্রতিক সময়ে বেশ কিছু রদবদল হয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে তৎকালীন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। এরপর নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। তবে সম্প্রতি তাকে রাজশাহীতে বদলি করা হলে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পান আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে নতুন দায়িত্ব পেয়ে আরিফ হোসেন খান ব্যাংকের নীতিনির্ধারণী বিষয়ে স্বচ্ছতা ও গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষায় গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও দক্ষতা ব্যাংকের তথ্য প্রবাহকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments