Saturday, May 2, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “মানি এন্ড ব্যাংকিং ডাটা (এসবিএস) রিপোর্টিং এন্ড রিসেন্ট চেঞ্জেস’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের সঠিকভাবে এস বি এস রিপোর্টিং করার গুরত্ব, প্রক্রিয়া এবং সাম্প্রতিক পরিবর্তন সমূহ এবং এসেটস, লাইবিলিটিজ, এন্ড ক্লাসিফাইড লোনের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক, প্রবীর কুমার সরকার, অতিরিক্ত পরিচালক, মোঃ নুরুল ইসলাম ও ব্যাংকিং পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক, মোঃ তোফাজ্জল হোসেন সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের এস বি এস রিপোর্টিংয়ের গুরত্ব এবং এ বিষয়ে সাম্প্রতিক পরিবর্তন সমূহ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং সঠিক ও নির্ভূলভাবে রিপোর্টিং করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন হয়। তিনি তার বক্তব্যে প্রশিক্ষনে আগত অংশগ্রহণকারীদের প্রাজ্ঞতার সাথে সময়মত নির্ভূল রিপোর্ট প্রদান ও এর গুরুত্ব অনুধাবনের উপর বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায় বিভিন্ন শাখা হতে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments