Sunday, June 14, 2026
Home কর্পোরেট সূচকের বৃদ্ধি অব্যাহত রেখে চলছে লেনদেন

সূচকের বৃদ্ধি অব্যাহত রেখে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৮ জানুয়ারি) লেনদেনের শুরুতে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলেছে কার্যক্রম। শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়লেও লেনদেনের গতি কিছুটা শ্লথ।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ পয়েন্টে। এছাড়া নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৭ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৭৯ কোটি ৫০ লাখ টাকার। এ সময়ে ২২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৭০টির শেয়ারদর কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments