Sunday, April 19, 2026
Home কর্পোরেট ঢাকায় অ্যাসেন্ট হেলথের নতুন অত্যাধুনিক সেন্টারের যাত্রা শুরু

ঢাকায় অ্যাসেন্ট হেলথের নতুন অত্যাধুনিক সেন্টারের যাত্রা শুরু

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা রাজধানীর বারিধারায় বহুমখী সংস্থা অ্যাসেন্ট গ্রুপ তাদের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্প অ্যাসেন্ট হেলথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। অত্যাধুনিক এই প্রতিষ্ঠান দেশের ডায়াগনস্টিক এবং বর্হিবিভাগ সেবায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে একই ছাদের নিচে মিলবে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা, ব্যক্তিগত কনসালটেশন এবং প্রিভেন্টিভ কেয়ারের মতো বিভিন্ন ও বিস্তৃত সব সেবা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসেন্ট গ্রুপ এবং অ্যাসেন্ট হেলঘের শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন অ্যাসেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সৈয়দা মাদিহা মোরশেদ; অ্যাসেন্ট হেলথের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ডা. আনোয়ারুল ইকবাল, চীফ অপারেটিং অফিসার (সিওও) ডা. সেলিনা লাইওয়ালা: অ্যাসেন্ট গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর আমের আহমেদ ও এক্সিকিউটিভ ডিরেক্টর জোবায়ের আহমেদ।

আসেন্ট হেলথের  সিইও ডা.আনোয়ারুল ইকবাল  নেতৃত্ব স্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইসিডিডিয়ার, বিতে  তিনি ২০ বছর কাজ করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন  ৩১ বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি রোগীর সেবা সঠিক রোগ নির্ণয় ও সততার গুরুত্ব কতটা।  অ্যাসেন্ট হেলথে অত্যাধুনিক প্রযুক্তি প্রযুক্তির সঙ্গে অভিজ্ঞ ল্যাব ডিরেক্টর এবং রোগী কেন্দ্রিক পরিষেবার মাধ্যমে আমরা এই সততা,  নৈতিকতা এবং নির্ভুলতাকে অগ্রাধিকার  দিচ্ছি । আমাদের লক্ষা মানুষের বিশ্বাস অর্জন করা এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা।

অ্যাসেন্ট হেলথের চীফ অপারেটিং অফিসার ডা. সেলিনা লাইওয়ালা তার বক্তব্যে সুনির্দিষ্ট ও স্যানুভূতিশীল সেবার প্রতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি তুলে ধরেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ১৮ বছর জেনারেল ম্যানেজার হিসেবে ভূমিকা রেখেছেন তিনি।

সেই অভিজ্ঞতার আলোকে ডা. সেলিনা লাইওয়ালা বলেন, “আমরা নির্ভুল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে বিনিয়োগ করেছি এবং গড়ে তুলেছি অভিজ্ঞ, সহানুভূতিশীল ও সকল বরেণ্য চিকিৎসকের টিম, যাতে অ্যাসেন্ট হেলথের রোগীরা সর্বোচ্চ মানের সেবা পায়। আমাদের প্রতিষ্ঠানে আপনি একজন অতিথি, যিনি সর্বোচ্চ সম্মান এবং সহানুভূতি পাবেন। কারণ আপনার সুস্বাস্থ্য ও কল্যাণই আমাদের প্রধান অগ্রাধিকার।”

অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের মাধ্যমে অ্যাসেন্ট হেলথ বাংলাদেশের স্বাস্থ্যসেবার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে প্রস্তুত। এটি রোগীদের ডায়াগনস্টিক এবং কনসালটেশনের প্রয়োজনে প্রাণবন্ত পরিবেশে ওয়ান-স্টপ সলিউশন দেবে এবং রোগীকেন্দ্রিক পরিষেবায় সারাদেশে নেতৃত্ব দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments