Tuesday, June 16, 2026
Home খেলাধুলা বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় রাজশাহীর

বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় রাজশাহীর

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই উড়তে থাকা রংপুর রাইডার্স এখন পর্যন্ত একবারই হারের তেতো স্বাদ পেয়েছে। আর সেটা ছিল চট্টগ্রাম পর্বে, দুর্বার রাজশাহীর বিপক্ষে। দুই দল ফের মাঠে নামছে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায়। সেই লড়াইয়ে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে, ভিন্ন কারণে আলোচনায় চলে এসেছে ম্যাচটি টস হওয়ার সাথে সাথেই।

কারণ, এই ম্যাচের জন্য রাজশাহী তাদের একাদশ সাজিয়েছে বিদেশী ক্রিকেটার ছাড়াই। রংপুরের বিপক্ষে আগের ম্যাচে একাদশে ছিলেন দুই বিদেশী। বিপিএলের নিয়ম অনুযায়ী, একাদশে অন্তত দুজন বিদেশী রাখা বাধ্যতামূলক। তবে রংপুরের বিপক্ষে এই ম্যাচের জন্য ‘বিশেষ ব্যবস্থায়’ রাজশাহীকে অনুমতি দেওয়া হয়েছে সব স্থানীয় খেলোয়াড় নিয়েই দল সাজানোর, জানিয়েছে বিপিএল টেকনিক্যাল কমিটি।

এটি ছাড়া ম্যাচের উল্লেখযোগ্য বিষয় সৌম্য সরকারের ফেরা। চোট কাটিয়ে এই বিপিএলে এই প্রথম মাঠে নামছেন অভিজ্ঞ এই ওপেনার। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রংপুর। আর ১০ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্টে রাজশাহী আছে ছয় নম্বর স্থানে।

রংপুর রাইডার্স একাদশ : সৌম্য সরকার, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান (অধিনায়ক), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আকিফ জাভেদ, নাহিদ রানা, রকিবুল হাসান।

দুর্বার রাজশাহী একাদশ : এনামুল হক বিজয়, জিসান আলম, ইয়াসির আলী, আকবর আলী, সাব্বির হোসেন, এস এম মেহেরব, তাসকিন আহমেদ (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

একনেকে ৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) স্থাপনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের আশা,...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

Recent Comments