Friday, May 1, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের উপশাখা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের উপশাখা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

এছাড়াও, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোরশেদ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইস মোহাঃ খালেদ। সম্মেলনে ব্যাংকের ২৬৫টি উপ-শাখার ইনচার্জ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের মাধ্যমে ব্যাংকের উপশাখাগুলোর ব্যবসায়িক উন্নয়ন ও সমন্বয় সাধনের জন্য নানা পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments