Saturday, July 18, 2026
Home জাতীয় পাঁচ মাসে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার সরকারের

পাঁচ মাসে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার সরকারের

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে স্বাস্থ্য, কৃষি, ব্যাংকিং খাত, জাতীয় নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের ১৫০ দিনের মধ্যে সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

মাহদী আমিন জানান, ব্যাংক খাতের মূলধন ঘাটতি কমাতে ৪০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। কৃষিপণ্য সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন এলাকায় দুই হাজার আধুনিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার ত্রাণ বিতরণ, টিকাদান, অনুদান এবং পুনর্বাসনসহ বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে ইতোমধ্যে ১০টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সম্পদ জব্দের বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন।

মুখপাত্র বলেন, সরকার জবাবদিহি, স্বচ্ছতা, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়া কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮...

পাঁচ মাসে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার সরকারের

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে...

অযোগ্য যানবাহন সড়ক থেকে সরাতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  একইসঙ্গে রাজধানীতে...

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

Recent Comments