Monday, June 22, 2026
Home জাতীয় বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে

দেশে এখন পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হলেও বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন হচ্ছে কেবল একটি খনি থেকে। জাতীয় সংসদে দেওয়া এক লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে আবিষ্কৃত পাঁচটি কয়লাক্ষেত্র হলো দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি ও দিঘীপাড়া, রংপুরের খালাসপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র।

মন্ত্রী জানান, এসব ক্ষেত্রের মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনির উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ২০০৫ সাল থেকে সেখানে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। বর্তমানে এটিই দেশের একমাত্র উৎপাদনশীল কয়লাখনি এবং এখান থেকে নিয়মিত কয়লা উত্তোলন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং স্থানীয় সম্পদের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে অন্যান্য কয়লাক্ষেত্রগুলোর সম্ভাবনা যাচাই ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাবনা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পরিবেশগত প্রভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সংসদকে মন্ত্রী আরও জানান, ফুলবাড়ি ও দিঘীপাড়া কয়লাক্ষেত্রে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব সমীক্ষায় কয়লার মজুত, উত্তোলন পদ্ধতি, ব্যয় এবং পরিবেশগত ঝুঁকি নিয়ে বিশদ মূল্যায়ন করা হয়েছে।

অন্যদিকে খালাসপীর ও জামালগঞ্জ কয়লাক্ষেত্রে এখন পর্যন্ত আংশিক সমীক্ষা সম্পন্ন হয়েছে। এ দুটি ক্ষেত্রের প্রকৃত সম্ভাবনা নিরূপণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য পূর্ণাঙ্গ সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জনস্বার্থ এবং টেকসই উন্নয়নের বিষয় বিবেচনায় রেখে কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদের ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ...

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে

দেশে এখন পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হলেও বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন হচ্ছে কেবল একটি খনি থেকে। জাতীয় সংসদে দেওয়া এক লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে সক্রিয় করতে চায় মালয়েশিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, মিয়ানমারের সঙ্গে সংলাপ এগিয়ে নিতে এবং...

কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার, ২১ জুন ২০২৬, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব...

Recent Comments