Saturday, July 18, 2026
Home জাতীয় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নজরদারি চলছে: সড়কমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নজরদারি চলছে: সড়কমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও আশপাশের সড়ক, রেল ও নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদযাত্রায় কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউন্টার ও বাসস্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি যাত্রীদের তাড়াহুড়োর সুযোগ নিয়ে বেশি ভাড়া নিচ্ছে। তবে এসব ঘটনায় জরিমানা ও অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সরকার পুরো ঈদযাত্রা কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করছে। যমুনা সেতুর পূর্বপাড়ে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ থাকলেও তা অস্বাভাবিক নয়। কারণ একাধিক লেনের যানবাহন সংকুচিত হয়ে কম লেনে প্রবেশ করায় কিছুটা ধীরগতি তৈরি হচ্ছে।

মন্ত্রী দাবি করেন, যাত্রীদের বড় একটি অংশ নির্ধারিত ভাড়াতেই গন্তব্যে যাচ্ছে। ঈদের আগের কয়েক দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছেড়েছে এবং বিপুল সংখ্যক কোরবানিযোগ্য পশু পরিবহনও একই সময়ে সম্পন্ন করতে হচ্ছে। সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও পরিবহন ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

রেলপথের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নারী যাত্রীদের সুবিধার্থে কিছু আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও ঢাকা–ময়মনসিংহ রুটে এই ব্যবস্থা চালু রয়েছে। তবে সব ট্রেনে এখনই এই সুবিধা দেওয়া সম্ভব হয়নি, কারণ অনেক আগেই টিকিট বিক্রি শেষ হয়ে গেছে এবং অতিরিক্ত কোচেরও সীমাবদ্ধতা রয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলে জানান তিনি।উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নয়। বিষয়টি সিটি কর্পোরেশনের অধীন এবং যারা ইজারা দিয়েছে, দায় তাদেরই নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments