Thursday, June 11, 2026
Home পুঁজিবাজার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চলতি ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল মাত্র ৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়। ব্যাংকটির আর্থিক ফলাফলে আয় বৃদ্ধির ধারা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

তবে মুনাফা বাড়লেও নগদ অর্থ প্রবাহে কিছুটা দুর্বলতা দেখা গেছে। প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা। অর্থাৎ নগদ প্রবাহে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

এদিকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments