Thursday, June 11, 2026
Home জাতীয় আজ নির্ধারিত হচ্ছে গণপরিবহনের নতুন ভাড়া

আজ নির্ধারিত হচ্ছে গণপরিবহনের নতুন ভাড়া

বাস ও ট্রাকসহ সড়ক পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পরিবহণ সংশ্লিষ্টদের দাবি, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে ডলারের ঊর্ধ্বগতির প্রভাব, যার ফলে আমদানিকৃত যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, টায়ার, টিউব ও অন্যান্য রক্ষণাবেক্ষণ ব্যয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান ভাড়ায় পরিবহণ পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে জানান মালিকরা।

এ অবস্থায় পরিবহণ খাতকে টেকসই রাখতে দ্রুত ভাড়া সমন্বয়ের আহ্বান জানিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা। তাদের মতে, জ্বালানি খরচের পাশাপাশি সার্বিক রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণ জরুরি। এদিকে বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে শুধুমাত্র জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনা করলে এই বৃদ্ধি ১৫ পয়সা হওয়া যুক্তিযুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবুও সার্বিক খরচের দিক বিবেচনায় বাড়তি ভাড়া প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা। নতুন প্রস্তাব কার্যকর হলে এটি বেড়ে ২ টাকা ৬৪ পয়সায় পৌঁছাতে পারে। অন্যদিকে দূরপাল্লার রুটে বর্তমান ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৩৪ পয়সা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজকের সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত ভাড়ার হার ঘোষণা করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments