Monday, May 25, 2026
Home জাতীয় প্রাথমিক শিক্ষা খাতে বড় সুখবর জানালেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা খাতে বড় সুখবর জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রাথমিক ও কারিগরি শিক্ষা খাতের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের সহায়তায় সরকার বড় একটি উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে। তিনি বলেন, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে সরকারপ্রধান শিক্ষা খাতের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আগামী ১৮০ দিন, আসন্ন অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার একটি সুপরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে, যাতে শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে পাঠ গ্রহণ করতে পারে।

ভাষা দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার সকল নাগরিকের জন্য কাজ করছে—যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্য সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments