Monday, May 25, 2026
Home জাতীয় মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সংলগ্ন এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে ফাহিমকে ঘিরে ধরে স্থানীয় কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে ঘিরে রাখা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাহ আলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফাহিমকে নিরাপদে থানায় নিয়ে আসে। তিনি বলেন, তাকে ঘিরে জনতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ আরও জানিয়েছে, ফাহিমের বিরুদ্ধে জুলাই মাসের কিছু ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments