Wednesday, July 15, 2026
Home জাতীয় সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী ও দক্ষ হিসেবে গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও একটি সশস্ত্র বাহিনী পরিবারের সদস্য হওয়ায় বাহিনীর প্রতি তার আলাদা দায়বদ্ধতা রয়েছে। দায়িত্বে নিয়োজিত সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার সবসময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, সেই লক্ষ্য ও আদর্শকে সবসময় সামনে রেখে কাজ করতে হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জাতীয় প্রয়োজনে বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং দক্ষ নেতৃত্বের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবাই যেন ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করেন এবং নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে সশস্ত্র বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments