Wednesday, April 29, 2026
Home জাতীয় তেলের দাম না বাড়ানোর পেছনের কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তেলের দাম না বাড়ানোর পেছনের কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে চাপ থাকলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় সরকার উচ্চমূল্যে জ্বালানি তেল কিনছে। তবে দেশের অভ্যন্তরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত জ্বালানির দাম বাড়ানো হচ্ছে না। এর ফলে জনগণের ওপর অতিরিক্ত চাপ এড়ানো সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব সরাসরি জ্বালানি খাতে পড়ছে। বিশেষ করে কাতারের গ্যাসক্ষেত্রে হামলার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বাংলাদেশের এলএনজি আমদানির ওপর প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় জ্বালানি ব্যবহারে সচেতনতা ও সাশ্রয়ী মনোভাব গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন সংস্থা তৎপর রয়েছে জানিয়ে ডা. জাহেদ বলেন, কোনো পেট্রোল পাম্প বা ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুত করছে কিনা তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংকট নেই। তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments