Tuesday, July 7, 2026
Home জাতীয় আজ বেলা ১১টায় শুরু হচ্ছে সংসদ অধিবেশন

আজ বেলা ১১টায় শুরু হচ্ছে সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম আজ রোববার বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজকের অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও সাম্প্রতিক বিষয় নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পাশাপাশি জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে। এসব বিষয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্ন ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের বৈঠক বসবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা পরিচালনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশে আটটি এবং বিভিন্ন মন্ত্রীর উদ্দেশে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের জন্য ৯৭টি নোটিশ পাওয়া গেছে ।এগুলো অধিবেশনের কার্যসূচি অনুযায়ী পর্যায়ক্রমে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজ ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের

দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী...

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, জেনে নিন বিস্তারিত

ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য...

১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ সরকারের

  দেশে ছানিজনিত কারণে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে আক্রান্ত প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে একটি জাতীয় কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর আওতায়...

Recent Comments