Tuesday, July 7, 2026
Home জাতীয় প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীর খালে এই কর্মসূচি উদ্বোধন করার পর সাংবাদিকদের এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, “সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি ও মন্ত্রীরা নদী, খাল-বিলসহ স্থানীয় অপরিষ্কার এলাকাগুলোর পরিচ্ছন্নতা তদারকি করবেন। এজন্য কোনো ভিড়, অনুষ্ঠান বা বেলুন উড়ানোর প্রয়োজন নেই। এটি জনগণকেন্দ্রিক এবং কার্যকরী উদ্যোগ।” তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও জনবান্ধব পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছান এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে নির্দেশ দিয়েছিলেন, বাসাবাড়ি ও আশেপাশের এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আবশ্যক, যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগ প্রতিরোধ করা যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে প্রতি সপ্তাহের শনিবার এই পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে নিয়মিত চালু থাকবে। জনগণকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে বলা হয়েছে, যাতে স্থানীয় এলাকা আরও স্বাস্থ্যকর ও নিরাপদ হয়।

সরকারি কর্মকর্তারা আশা করছেন, সাপ্তাহিক এই পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments