Tuesday, July 7, 2026
Home জাতীয় মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ফখরুলের

মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ফখরুলের

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং উভয় অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা।

শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”

এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। বিকেল ৩টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সন্ধ্যার আগেই প্রথম দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যার পর তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এদিকে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে।

উল্লেখ্য, গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজ ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের

দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী...

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, জেনে নিন বিস্তারিত

ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য...

১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ সরকারের

  দেশে ছানিজনিত কারণে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে আক্রান্ত প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে একটি জাতীয় কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর আওতায়...

Recent Comments