Wednesday, April 22, 2026
Home জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার সারিতে জায়গা পেলেন যারা

সংসদে বিরোধীদলীয় নেতার সারিতে জায়গা পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকারের বাম পাশে বিরোধীদলীয় বেঞ্চে বসেন বিরোধীদলীয় নেতাসহ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতারা।

বিরোধীদলীয় বেঞ্চের প্রথম আসনে বসেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার বাম পাশে বসেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর পর্যায়ক্রমে বসেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, শাহজাহান চৌধুরী, আখতার হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং গাজী নজরুল ইসলাম।

অধিবেশনের প্রথম দিনেই কার্য-উপদেষ্টা কমিটিসহ পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এসব কমিটির ঘোষণা দেন। কার্য-উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে স্পিকারকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদনেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও নূরুল ইসলাম মনিসহ অন্যরা।

এদিন সংসদ কমিটির সভাপতির দায়িত্ব পান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, চৌধুরী নায়াব ইউসুফ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহসহ কয়েকজন সংসদ সদস্যকে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ উত্থাপন করেন। পরে এগুলো যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবদিনকে। অধিবেশনে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটিও গঠন করা হয়। এসব প্রস্তাব সংসদে কণ্ঠভোটে গৃহীত হয়।

উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত আইন সংশোধন, সরকারি চাকরি, পাবলিক প্রকিউরমেন্ট, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি তহবিল এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) সম্পর্কিত দুটি অধ্যাদেশও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments