Saturday, June 13, 2026
Home জাতীয় পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দীর্ঘদিন পার হলেও এখনো সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবার ও আসামিপক্ষ—উভয়ই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার ভার বহন করে চলেছেন।

মামলার সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মোট প্রায় ১২০০ সাক্ষীর তালিকা থাকলেও এ পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দিতে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক-এর নাম উল্লেখ করা হয়েছে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন।

বিস্ফোরক মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮০০। ইতোমধ্যে দীর্ঘ শুনানি শেষে নিম্ন আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। ২৮৩ জন আসামি খালাস পান।

গত কয়েক বছরে আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়ার কারণে মামলাটি আরও দীর্ঘায়িত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুত নিষ্পত্তি জরুরি। ২৫ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত দিনের স্মৃতি এখনো জাতিকে নাড়া দেয়, আর বিচার সম্পন্ন হওয়ার প্রত্যাশায় প্রহর গুনছেন নিহতদের স্বজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

Recent Comments