Friday, April 17, 2026
Home জাতীয় রোজায় দ্রব্যমূল্য কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

রোজায় দ্রব্যমূল্য কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

রমজানকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কিচেন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান। পবিত্র মাসে ভোক্তাদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাইফুল আলম খান মিলন। ব্যবসায়ীরা জানান, তার সঙ্গে আলোচনার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এ মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, প্রতিটি লেবুর দাম ২ টাকা কমানো হবে। আগে ১৭ টাকায় বিক্রি হওয়া বড় লেবু এখন ১৫ টাকায় পাওয়া যাবে। ভোজ্যতেল প্রতি লিটারে ১ টাকা করে কমবে; ৫ লিটারের বোতলে মোট ৫ টাকা ছাড় দেওয়া হবে। চিনি প্রতি কেজিতে ১ টাকা কমিয়ে ১০১ টাকায় বিক্রির ঘোষণা এসেছে। ছোলা কেজিপ্রতি ২ টাকা কমে ৮৩ টাকায় বিক্রি হবে।

রমজানে জনপ্রিয় পানীয় ট্যাংয়ের দামও কমানো হয়েছে। ২০০ গ্রামের প্যাকেটে ৫ টাকা ছাড় দিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২ কেজি জার ট্যাং ১ হাজার ৫৬০ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১ হাজার ৫৮০ টাকা। ছোট প্যাকেট ৩৮০ টাকায় পাওয়া যাবে।

গরুর মাংসের দাম কেজিপ্রতি ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মিনিকেট চালও কেজিতে ১ টাকা কমে ৮০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতারা বলেন, রমজানের চাহিদা বাড়লেও নৈতিক দায়িত্ববোধ থেকে তারা লাভের অংশ কমিয়েছেন। এমপি মিলন বলেন, জোরপূর্বক নয়, আলোচনার মাধ্যমেই ব্যবসায়ীদের রাজি করানো হয়েছে। বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। রমজানজুড়ে এই মূল্যছাড় কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

দ্য প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ...

লাইসেন্স পেল রূপপুর, যেতে পারবে বিদ্যুৎ উৎপাদনে

অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক...

Recent Comments