Thursday, July 16, 2026
Home জাতীয় রমজানে মেট্রোরেলে পানি ও ইফতার নেয়া যাবে কী না জানালো কর্তৃপক্ষ

রমজানে মেট্রোরেলে পানি ও ইফতার নেয়া যাবে কী না জানালো কর্তৃপক্ষ

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীবাসীর যাতায়াতে স্বস্তি রাখতে বিশেষ ব্যবস্থায় পরিচালিত হচ্ছে ঢাকার মেট্রোরেল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজান থেকে নতুন সময়সূচি কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ইফতারের সময় যাত্রীদের সুবিধা বিবেচনায় কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ইফতারের জন্য যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে বহন করতে পারবেন। তবে ট্রেন বা স্টেশন এলাকায় পানি ছিটকে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই বিশেষ সময়সূচি বহাল থাকবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে পূর্বনির্ধারিত সময়সূচিই কার্যকর থাকবে। নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে।

ডিএমটিসিএল জানিয়েছে, রমজানে যাত্রীদের চাপ সাধারণত ইফতারের আগে ও পরে বেশি থাকে। তাই শৃঙ্খলা বজায় রাখা, দ্রুত ওঠানামা করা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যাত্রীদের সহযোগিতায় নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে...

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী...

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

Recent Comments