Thursday, March 5, 2026
Home জাতীয় তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর দুটি আসনের মধ্যে একটি রেখে অন্যটি ছাড়ার সিদ্ধান্তের পর বিএনপি চেয়ারপারসন নয়, দলের চেয়ারম্যান তারেক রহমান–এর বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একজন সংসদ সদস্য একাধিক আসনের প্রতিনিধিত্ব করতে পারেন না। তারেক রহমান কমিশনে দাখিল করা ঘোষণাপত্রে জানান যে, তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করবেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য হিসেবে গণ্য হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে চূড়ান্তভাবে একটি আসন রেখে বাকি আসন ছেড়ে দিতে হয়। ফলাফল গেজেট আকারে প্রকাশের নির্ধারিত সময়সীমার মধ্যেই এ সিদ্ধান্ত জানানো বাধ্যতামূলক। অন্যথায় আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণার বিধান রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসন শূন্য হওয়ায় শিগগিরই সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই উপনির্বাচন আয়োজন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—উভয় আসনেই বিজয়ী হন তারেক রহমান। ওই নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটসঙ্গীদের নিয়ে দলটির মোট আসন দাঁড়ায় ২১২।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধী জোট হিসেবে অবস্থান নিয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। “One Partnership,...

ঈদে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যোগ হওয়ায় এবার ঈদে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অগ্রগতি...

৯ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের নয়টি উপজেলায় এ...

Recent Comments