Tuesday, July 7, 2026
Home জাতীয় শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নির্বাচনের পর দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দ্রুত শপথ গ্রহণ সম্পন্ন হলে প্রশাসনিক কার্যক্রম পূর্ণ গতিতে শুরু হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ্যানী বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করেছেন এবং এখন দায়িত্বশীল আচরণের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সবার কর্তব্য। তিনি দাবি করেন, বিএনপি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সহিংসতা এড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে।

সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না—এমন শর্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দলের অবস্থান খুব শিগগিরই পরিষ্কার করা হবে। শপথের আগেই দল আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বলে তিনি উল্লেখ করেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতির কথাও জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-এর সঙ্গে সমন্বয় করে সার্বিক প্রস্তুতি তদারকি করা হচ্ছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ্যানী আরও বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও আনুষ্ঠানিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শপথ অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments