Sunday, June 14, 2026
Home জাতীয় রাজনীতি বিপুল ভোটে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

বিপুল ভোটে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের কাছে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে হেরে যান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে এ বেসরকারি ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

নির্বাচনের দিন সকাল থেকেই মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে দিনভর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়ের ব্যাপারে ব্যাপক প্রত্যাশা ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।

ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে ব্যারিস্টার ফুয়াদের সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করলেও তারা ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল-৩ আসনে এবারের নির্বাচন ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্থানীয় ইস্যু, সাংগঠনিক শক্তি এবং ভোটার উপস্থিতি—সব মিলিয়ে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই বিজয়ী প্রার্থী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments