Sunday, June 14, 2026
Home জাতীয় সুষ্ঠু নির্বাচনের জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা যায়, এই নির্বাচনী প্রক্রিয়ার সাফল্য কেবল ভোটারদের সচেতন অংশগ্রহণের ফল নয়, বরং সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্বশীলতারও প্রতিফলন।

এক বিবৃতিতে তিনি বলেন, “ভোটাররা স্বাধীনভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ প্রদর্শন করেছেন, প্রার্থীরা সংযমিত ছিলেন এবং নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব নিশ্চিত করেছে যে, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার অটুট রয়েছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা ও পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ। “তাদের নিষ্ঠা এবং পেশাদারিত্বের কারণে এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার এক অসাধারণ উদাহরণ,” যোগ করেন অধ্যাপক ইউনূস।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা জনগণকে আরও আহ্বান জানিয়েছেন যে, তারা যে স্বাধীনতা ও অধিকার পেয়েছেন তা সংরক্ষণ ও ব্যবহারে সচেতন থাকুন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফল নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments