Wednesday, July 15, 2026
Home জাতীয় জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় সাংবাদিক মহল ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সকালে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগার দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শৌচাগারের তালা ভেঙে ভেতর থেকে আলী মামুদের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

আলী মামুদের আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক সহযোদ্ধা এবং পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন। ঘটনাটি ঘিরে জাতীয় প্রেসক্লাব এলাকায় দিনভর এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments