Saturday, April 18, 2026
Home জাতীয় রাজনীতি জাতিগত বিভেদ নয়, জাতীয় পরিচয়ই মুখ্য—সালাহউদ্দিন আহমদ

জাতিগত বিভেদ নয়, জাতীয় পরিচয়ই মুখ্য—সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় সাম্য ও সহাবস্থানের নীতি প্রতিষ্ঠা করেছিলেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কখনোই জাতিগত বা ধর্মীয় বিভাজনের রাজনীতি করে না। বরং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই দলের লক্ষ্য, যেখানে সকল নাগরিক সমান মর্যাদা ও নিরাপত্তা পাবে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এমন সময় এসেছে, যখন স্বাধীনতা বিরোধী শক্তির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে ভোটারদের সতর্ক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সভায় সভাপতিত্ব করেন বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাসপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতি এবং নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করতে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিভিক রূপান্তরকক ককন্দ্র ককর বাাংলাকেশ ভরকেইল কাংকেস ২০২৬ অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments