Sunday, June 14, 2026
Home জাতীয় টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, টবি ক্যাডম্যানকে ২০২৪ সালের ১৯ নভেম্বর এক বছরের জন্য বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তার নিয়োগের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১৯ নভেম্বর। মেয়াদ শেষ হওয়ায় তার দায়িত্ব স্বাভাবিক নিয়মেই শেষ হয়েছে, এটি কোনো পদত্যাগের ঘটনা নয়।

তিনি আরও জানান, শুরুতে সরকার ক্যাডম্যানের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করেছিল। এ বিষয়ে টবি ক্যাডম্যান নিজেও আগ্রহ প্রকাশ করে মেয়াদ বাড়ানোর জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে আইন মন্ত্রণালয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে সরকারের বর্তমান মেয়াদ যেহেতু খুব অল্প সময়ের জন্য রয়েছে, তাই এ মুহূর্তে নতুন কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই।

এর আগে ব্রিটিশ মানবাধিকার কর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে টবি ক্যাডম্যান পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টবি ক্যাডম্যান বাংলাদেশে আসেন। পরে আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ হিসেবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে নিয়োগ দেওয়া হয়। চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং পদত্যাগের খবরটি ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments