Sunday, July 12, 2026
Home জাতীয় পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত করলো নির্বাচন কমিশন

পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত করলো নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসি এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছেন সংস্থার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

ইসি জানায়, জাতীয় সংসদের এই দুই নির্বাচনি এলাকার সীমানা সংক্রান্ত মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি আদেশ দিয়েছেন। সেই অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি হওয়ার নির্বাচনে এই দুই আসনে ভোট গ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ৪ সেপ্টেম্বর ইসি সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ পাবনা-১ আসনে এবং সুজানগর ও বেড়া উপজেলার অংশ পাবনা-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। তবে বেড়া ও সাঁথিয়া উপজেলার কিছু বাসিন্দা এই গেজেটের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের প্রাথমিক শুনানির পর ১৮ ডিসেম্বর রায় আসে, যেখানে পাবনা-১ থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২-এর সঙ্গে যুক্ত করার অংশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে দুটি আসন আগের মতো পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়।

এরপর ২৪ ডিসেম্বর ইসি সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা ও বেড়া পৌরসভা ও চারটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয় এবং পাবনা-২ আসনে বেড়া উপজেলার বাকি ইউনিয়ন ও সুজানগর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়।

তবে হাইকোর্টের রায় স্থগিত করতে পাবনা-১ আসনের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং ইসি পৃথকভাবে আপিল করেন। ৫ জানুয়ারি আপিল বিভাগের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ ২৪ ডিসেম্বরের সংশোধিত গেজেটের অংশ স্থগিত রাখার নির্দেশ দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হলো।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

Recent Comments