Saturday, June 13, 2026
Home জাতীয় হাসিনা টিউলিপ আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

হাসিনা টিউলিপ আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি)। ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) একই আদালতের বিচারক রবিউল আলম মামলাটির সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ সাক্ষী হিসেবে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া আদালতে জবানবন্দি দেন। পরে আসামিপক্ষের আইনজীবী তাঁর জেরা সম্পন্ন করলে আদালত সাক্ষ্যগ্রহণ শেষ করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজউকের সাবেক কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং সংশ্লিষ্ট দপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে মামলায় যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় মামলাটি এখন গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আত্মপক্ষ সমর্থনের শুনানির পর আদালত পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন বলে জানা গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

Recent Comments