Thursday, June 4, 2026
Home জাতীয় রাজনীতি বিশ্বকাপজয়ী শাহীন আলমকে দুঃসময়ে সহায়তা করলেন তারেক রহমান

বিশ্বকাপজয়ী শাহীন আলমকে দুঃসময়ে সহায়তা করলেন তারেক রহমান

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার শাহীন আলম বর্তমানে জীবনের কঠিন সময় পার করছেন। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা এবং আর্থিক সংকটে থাকা এই তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে শাহীন আলমকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে শাহীন আলম ছিলেন দলের অন্যতম ভরসাযোগ্য পেসার। তবে টুর্নামেন্ট-পরবর্তী সময়ে ইনজুরির কারণে তিনি ধীরে ধীরে নিয়মিত ক্রিকেটের বাইরে চলে যান। কুড়িগ্রাম জেলার এই ক্রিকেটারের পরিবারেও নেমে আসে সংকট। বাবা-মায়ের অসুস্থতা এবং চিকিৎসা ব্যয় তার জীবনকে আরও কঠিন করে তোলে। সাম্প্রতিক প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দলে সুযোগ না পাওয়ায় উপার্জনের পথও বন্ধ হয়ে যায়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, দেশের জন্য বিশ্বকাপ জয় করা একজন ক্রিকেটার কখনোই অবহেলার শিকার হতে পারেন না। তিনি মনে করেন, প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। তারেক রহমানের এই মানবিক উদ্যোগ শাহীন আলমের মানসিক শক্তি বাড়াবে এবং তাকে আবার ক্রিকেটে ফিরতে অনুপ্রাণিত করবে। এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকাও তুলে ধরেন। খেলোয়াড়দের কল্যাণ ও পুনর্বাসনে বোর্ডের আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সহায়তা পেয়ে শাহীন আলম আবেগাপ্লুত হয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তাকে নতুন করে সাহস জুগিয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

Recent Comments