Thursday, June 4, 2026
Home জাতীয় হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি

হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি

রাজধানীর শাহবাগ মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংগঠনের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ মুখর করে তোলেন। ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’ এবং ‘ভারত না বাংলাদেশ—বাংলাদেশ, বাংলাদেশ’—এমন স্লোগানে প্রতিবাদ জানান তারা। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো দোষীদের আইনের আওতায় আনা হয়নি, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ‘শাহবাগ শহীদ হাদি চত্বর’ শিরোনামে একটি পোস্ট দিয়ে এই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

Recent Comments