Friday, May 1, 2026
Home জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত আমিরের আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল

সংসদ নির্বাচনে জামায়াত আমিরের আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

জামায়াতে আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম। এ সময় ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ইটিআই ভবন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি জানান, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী জোটগতভাবে অংশ নিচ্ছে। তবে জোটের প্রতিটি শরিক দল নিজস্ব প্রতীকেই ভোটের মাঠে থাকবে। এতে করে ভোটাররা তাদের পছন্দের দল ও প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বর্তমানে ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। এই জোট আরও বিস্তৃত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তাঁর মতে, গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্বাচন প্রসঙ্গে আব্দুল হালিম বলেন, জনগণের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি কমিশনের প্রতি আহ্বান জানান, যেন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয় এবং কোনো ধরনের বৈষম্য বা বাধা সৃষ্টি না হয়।সবশেষে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংসদ গঠিত হবে এবং দেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে—এটাই জামায়াতে ইসলামের প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments