Sunday, July 19, 2026
Home জাতীয় পাবনা ও ফরিদপুরে চার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গেজেট প্রকাশ

পাবনা ও ফরিদপুরে চার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গেজেট প্রকাশ

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেট অনুযায়ী পরিবর্তনের আওতায় এসেছে পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসন। সীমানা পুনর্নির্ধারণের ফলে এসব আসনের ভৌগোলিক কাঠামো ও ভোটার বিভাজনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপপরিচালক মো. মামুন অর রশিদের সই করা গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ইসি সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতেই চারটি আসনের সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গেজেট অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা-৬৮) আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভাসহ হাটুরিয়া, নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন। অপরদিকে পাবনা-২ (নির্বাচনি এলাকা-৬৯) আসনে রাখা হয়েছে সুজানগর উপজেলা এবং উল্লিখিত পৌরসভা ও ইউনিয়নসমূহ বাদে বেড়া উপজেলার বাকি অংশ।

ফরিদপুর জেলায়ও দুটি আসনের সীমানা পুনর্গঠন করা হয়েছে। ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা-২১২) আসনের আওতায় এখন থেকে থাকবে নগরকান্দা ও সালথা উপজেলা। অন্যদিকে ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা-২১৪) আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।

নির্বাচন কমিশন বলছে, জনসংখ্যা ও প্রশাসনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আদালতের নির্দেশনা অনুসরণ করেই এই পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় আসন্ন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই নতুন সীমানা কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। নতুন সীমানা অনুযায়ী ভোটার তালিকা ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণের কাজ শিগগিরই শুরু করবে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments