Tuesday, June 30, 2026
Home জাতীয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় হামলা মামলায় ১৭ গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় হামলা মামলায় ১৭ গ্রেপ্তার

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তিনি বলেন, গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার এলাকায় চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতিকারী প্রথমে প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়ায়।

ডিএমপি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালালেও বিপুল জনসমাগম ও উত্তেজনাকর পরিবেশের কারণে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িও বাধার মুখে পড়ে।

ঘটনার পর প্রথম আলো কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করছে।

এ পর্যন্ত থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন এবং ডিবি ১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের একজন লুটের অর্থ দিয়ে টিভি ও ফ্রিজ কেনেন বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে ডিএমপি জানায়, অপরাধই মূল বিবেচ্য—আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে...

ঋণ খেলাপির দায়ে আটকে গেল আসলাম চৌধুরীর শপথ

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের...

জেএমআই হসপিটালের সহযোগিতায় আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল

টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল, অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার (লাইসেন্সি: জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড) সহযোগিতায় রোববার (২৮ জুন) দুপুরে একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই)...

আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং...

Recent Comments