Thursday, June 4, 2026
Home জাতীয় জুলাই বিপ্লবের মুখপাত্র ওসমান হাদি ইন্তেকাল করেছেন

জুলাই বিপ্লবের মুখপাত্র ওসমান হাদি ইন্তেকাল করেছেন

জুলাই বিপ্লবের পরিচিত মুখ ওসমান হাদি আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ওমর হাদি। একই তথ্য জানানো হয়েছে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজেও।

ফেসবুক পেইজে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য পরিচিত ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। তার মৃত্যুতে অনুসারী ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলার শিকার হন ওসমান হাদি। ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে গত সোমবার তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

Recent Comments