Thursday, July 23, 2026
Home কর্পোরেট যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার শুভ উদ্বোধন

যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার শুভ উদ্বোধন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র যশোরে কার্যক্রম শুরু করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ১৯তম শাখা। বুধবার সকালে শহরের আরএন রোডে অবস্থিত নতুন শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) জনাব এ কে এম আওলাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদতসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “বেনাপোল স্থলবন্দর, কৃষি ও শিল্প-উৎপাদনসহ যশোর দেশের বাণিজ্যচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে কমিউনিটি ব্যাংকের শাখা চালু হওয়ায় ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।”

বিশেষ অতিথি জনাব আহম্মদ মুঈদ বলেন, “সারা দেশে আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করাই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। যশোরে নতুন শাখা সেই অঙ্গীকারের ধারাবাহিকতা।”

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত জানান, যশোর অঞ্চলের কৃষি, এসএমই, শিল্প, আমদানি-রপ্তানি ও সেবা খাতকে গুরুত্ব দিয়ে এখানে বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করা হবে। তিনি বলেন, “আমাদের বিভিন্ন সঞ্চয় স্কিম, লোন সুবিধা, ট্রেড ফাইন্যান্স এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শাখা চালুর ফলে স্থানীয় উদ্যোক্তা, কৃষক, ফুলচাষী ও ব্যবসায়ীরা সহজ ব্যাঙ্কিং সুবিধা পাবেন। উদ্বোধন শেষে অতিথিরা শাখার কার্যক্রম ঘুরে দেখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments