Saturday, June 13, 2026
Home জাতীয় ৫৮তম বিবাহবার্ষিকীর দিন মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

৫৮তম বিবাহবার্ষিকীর দিন মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

রায়ের দিনটি ছিল শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর তিনি পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই ঐতিহাসিক দিনে তার বিরুদ্ধে এই কঠোর রায় ঘোষণা বিশেষ আলোচনার জন্ম দেয়।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দোষী সাব্যস্ত হলেও রাষ্ট্রপক্ষের সহযোগিতার কারণে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণবিক্ষোভে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু এবং আনুমানিক ২৫ হাজার মানুষ আহত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। সোমবার সকাল ১১টায় আদালত কক্ষে পিনপতন নীরবতা নেমে আসে, যখন একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি—মামুন—কাঠগড়ায় দাঁড়ান। শুনানিতে দেশি-বিদেশি গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গত ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণের পর থেকে মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আদালতের এই রায় ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments