Sunday, July 19, 2026
Home জাতীয় রিয়া মনিকে নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার

রিয়া মনিকে নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

হিরো আলমের বিরুদ্ধে তার স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তিনি আগে থেকেই জামিনে ছিলেন। তবে আদালতের নির্দেশিত জামিনের শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। পরোয়ানা জারি হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে তৎপর হয়।

মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানান, জামিনের শর্ত থাকা সত্ত্বেও হিরো আলম কোনো নির্দেশই মানেননি। এ কারণে রিয়া মনির পক্ষ থেকে তার জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন।

এ মামলার এজাহারে বলা হয়েছে, দাম্পত্য কলহের জেরে রিয়া মনিকে ঘর থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার কথা বলে হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডেকে নেওয়া হলে সেখানে উপস্থিত ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মিলে রিয়া মনিকে মারধর করা হয়। একই সময় তার গলার স্বর্ণের চেইনও নিয়ে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যুর প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে...

উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম

উৎসে কর কর্তন (টিডিএস) মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম দেশব্যাপী জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম মাঠপর্যায়ে কাজ শুরু...

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের এক সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত এ...

Recent Comments