Monday, June 15, 2026
Home পুঁজিবাজার কেডিএস অ্যাক্সেরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

কেডিএস অ্যাক্সেরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভা শেষে প্রতিবেদনটি অনুমোদন ও প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় কোম্পানির মুনাফায় সামান্য পতন ঘটেছে।

তবে নগদ প্রবাহে কোম্পানিটি ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রান্তিক শেষে শেয়ার প্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (নেট অপারেটিং ক্যাশফ্লো পার শেয়ার) দাঁড়িয়েছে ১ টাকা ০৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ২৬ পয়সা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments