Sunday, June 14, 2026
Home কর্পোরেট বছরের সেরা অনলাইন সেল আসছে দারাজের ১১.১১ মেগা ফেস্টিভ্যাল

বছরের সেরা অনলাইন সেল আসছে দারাজের ১১.১১ মেগা ফেস্টিভ্যাল

দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১১.১১’ ক্যাম্পেইন নিয়ে আবারও ফিরছে দারাজ বাংলাদেশ। “দ্য রিয়েল বস” থিমে সাজানো এ আয়োজন শুরু হবে আগামী ১০ নভেম্বর রাত ৮টায় এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এই উৎসবে গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, দৈনিক মেগা ডিল, ভাউচার বৃষ্টি এবং নানা আকর্ষণীয় পুরস্কার।

এই ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হচ্ছে জনপ্রিয় “১ টাকা গেম”, যেখানে কোনো খরচ ছাড়াই অংশ নিয়ে জেতা যাবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মোটরসাইকেল, শ্রীলঙ্কা ভ্রমণের যুগল প্যাকেজ, একটি ইলেকট্রিক স্কুটারসহ আরও নানা পুরস্কার। অংশগ্রহণকারীদের ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ১ টাকার পণ্য অর্ডার করেই সুযোগ নিতে হবে প্রতিযোগিতায়। পাশাপাশি ডেলিভারি হওয়া অর্ডারের মোট মূল্যের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে আর গ্র্যান্ড প্রাইজের জন্য ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনা বাধ্যতামূলক।

১১.১১ উপলক্ষে দারাজ ঘোষণা করছে বিভিন্ন থিম–ডে, যেখানে ইলেকট্রনিক্স থেকে ফ্যাশন, স্বাস্থ্যসেবা থেকে হোম ডেকর—সব বিভাগেই থাকছে বিশেষ ছাড় ও চমকপ্রদ অফার। নির্দিষ্ট সময়ে ফ্ল্যাশ সেল এবং ব্র্যান্ড রাশ আওয়ারে মিলবে অতিরিক্ত ডিসকাউন্ট। ৩৯৯ ও ৭৯৯ টাকার বেশি অর্ডারে থাকছে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।

লেনদেন আরও সহজ ও লাভজনক করতে দারাজের সঙ্গে যুক্ত হয়েছে প্রধান ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলো। তাদের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে ভাউচার আকারে অতিরিক্ত সাশ্রয় এবং ৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।

দারাজ জানায়, উন্নত মানের পণ্য ও অথেন্টিসিটি নিশ্চিত করতে নতুন রূপে চালু হয়েছে দারাজমল, যেখানে থাকবে যাচাইকৃত ব্র্যান্ড এবং কেনাকাটায় ৩ গুণ ক্যাশব্যাকের সুযোগ। অনলাইন শপিংয়ে নতুন মাত্রা যোগ করতে দারাজের এই ১১.১১ উৎসব প্রস্তুত—দরজা খুলছে ১০ নভেম্বর রাত ৮টায়। দারাজ অ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে মিলবে সব লাইভ আপডেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

প্লাস্টিক সার্জনদের সংগঠনের শীর্ষ পদে ডা. নাসির উদ্দীন

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির...

Recent Comments